স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 30, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৬ বার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ অক্টোবর বুধবার ভোরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-রাউৎগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের লেবু মিয়ার ছেলে সোয়েব ইসলাম তানিম (২৩) ও একই এলাকার উস্তার আলীর ছেলে নিজাম উদ্দিন জায়েদ (২২)। ধর্ষণের ঘটনায় ওই ভিকটিম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুইমাস আগে তানিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে গত ২৭ অক্টোবর দুপুরে জায়েদের ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে যান তানিম। সেখানে গিয়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ওই তরুণী বিষয়টি তার পরিবারকে জানালে তানিমের পরিবারের সাথে তারা যোগাযোগ করেন। কিন্তু তানিমের পরিবার এবং তানিম বিয়েতে রাজি না হওয়ায় ২৯ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে তানিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় সহযোগী হিসেবে আসামি করা হয় জায়েদকেও। পরে থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *