কমলগঞ্জে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আসিদ আলী গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৯। কমলগঞ্জ থানায় সাংবাদিককে নির্যাতনের একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর গত সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলীকে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করনা হয়েছে। এর আগে বিভিন্ন মামলায় তার দুই ছেলেকেও আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যৌথ বাহিনীর অভিযানে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের ছোট ভাই কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলার আওয়ামীলীগ সমর্থিত ২ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতার এড়াতে অনেকেই বর্তমানে আত্মগোপনে আছেন বলে জানা গেছে।
সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026
কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
November 17, 2026
বড়লেখায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার-৫ ভরি স্বর্ণ উদ্ধার
November 2, 2026
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
October 1, 2026