কুলাউড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার
কুলাউড়া প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীর উপর হামলার অন্যতম আসামী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আকাশ আহমদ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের গাজিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকাশ উপজেলার জয়চন্ডি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিম্ফোরক আইনে দুইটি মামলা রয়েছে। কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানীমূলক পোস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর সশস্র হামলার আসামী হিসেবে তাকে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে কোর্টে সোপর্দ করা হয়।
উল্লেখ্য. এর আগে গত ৯ নভেম্বর শনিবার ভোররাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে কুলাউড়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল (৩৩) কে গ্রেপ্তার করে৷ রুমেল কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকার বাসিন্দা মো: জামাল মিয়ার ছেলে।
অপরদিকে গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুলাউড়া উপজেলার কাদিপুরের নিজ বাড়ি থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে আটক করে পুলিশ। নিয়াজুল তায়েফ কাদিপুর ইউনিয়নের ফয়জুল আলমের ছেলে।
সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026
কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
November 17, 2026
বড়লেখায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার-৫ ভরি স্বর্ণ উদ্ধার
November 2, 2026
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
October 1, 2026