কুলাউড়ায় র্যাবের অভিযানে ৪৬ বোতল ইসকফ সিরাপসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারে র্যাব এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল ইসকফ সিরাপসহ আবুল হোসেন বাবুল (২৮) নামক এক যুবককে গ্রেফতার করেছে। র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১১ আগস্ট সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় র্যাব -৯ সিপিসি-২ মৌলভীবাজারের একটি দল কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকায় মাদক বিরোধী এক অভিযান চালায়। এসময় ৪৬ বোতল ইসকফ সিরপ সহ আবুল হোসেন বাবুলকে আটক করা হয়।
আবুল হোসেন বাবুল কুলাউড়া উপজেলার বেরিগাঁও গ্রামের আজম আলীর পুত্র। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত মাদক সহ বাবুলকে র্যাব কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।
সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026
কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
November 17, 2026
বড়লেখায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার-৫ ভরি স্বর্ণ উদ্ধার
November 2, 2026
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
October 1, 2026