রবিরবাজারে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশাল মোবারক র্যালি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়ন আল ইসলাহ ও তালামিযের উদ্যোগে কুলাউড়ার রবিরবাজারে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও হাজারো ছাত্র জনতার ঢলে বিশাল মোবারক র্যালি অনুষ্ঠিত হয়।
১৪ সেপ্টেম্বর দুপুরে রবিরবাজার ফাজিল মাদ্রসা মসজিদে মিলাদ ও দোয়া শেষে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে হাজারো জনতার ঢলে বিশাল র্যালী নিয়ে রবিরবাজারের বিভিন্ন রাস্তার চৌমুহনী হয়ে র্যালীটি পুনরায় মাদ্রসা প্রাঙ্গনে এসে শেষ হয়।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশাল মোবারক র্যালীতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আলইসলাহ সভাপতি ও রবিরবাজার ফাজিল মাদ্রসার অধ্যক্ষ হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ,মাদ্রাসার ভাইস প্রিঞ্চিপা মাওলানা আব্দুল খালিক তালুকদার,ইউনিয়ন আল ইসলাহ সভাপতি ফরিদ আহমদ,উপজেলা তালামিযের সাবেক সভাপতি আফজাল হুসেন সাজু,সৈয়দ আবিবুর নুর, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, ইউনিয়ন তালামিযের সভাপতি তোফায়েল আহমদ, সম্পাদক আব্দুর রহিম, সাবেক সম্পাদক তুহিন আহমদ,শিক্ষক আব্দুল আহাদ,মাদ্রসার শিক্ষার্থী ও সংবাদ কর্মি ময়জুল ইসলাম সহ মাদ্রসার সকল শিক্ষক, শিক্ষার্থী, আল ইসলাহ তালামিযের সকল নেতৃ বৃন্দ সহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। মোবারক র্যালী শেষে মাদ্রসা প্রাঙ্গনে শিরনী বিতরন করা হয়।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026
কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা
November 19, 2026