মৌলভীবাজারে হাজতখানায় যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

মৌলভীবাজারের পিবিআই হাজতখানায় আসামি মোঃ মোকাদ্দুস (৪৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
১৫ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের টিবি হাসপাতাল সড়কের পিবিআই হাজত খানায় এ ঘটনাটি ঘটে।  মোকাদ্দুস কমগঞ্জ উপজেলার ২ নং পতনউষার ইউনিয়নের কোনাগাও এলাকার মৃত লাল মিয়ার ছেলে। জানা যায়, কমলগঞ্জ থানার হত্যা মামলার তদন্তাধীন আসামি মোঃ মোকাদ্দুস কমলগঞ্জ থানা হতে এসআই (নিঃ) সাজিদুল ইসলাম জেলা কর্তৃক রোববার সন্ধ্যায় পিবিআই  হাজতখানায় রাখেন। সোমবার সকাল ৬ টার দিকে আসামী হাজতখানার ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় ডিউটিরত পুলিশ। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার আসামি তাকে গতকালকে কমলগঞ্জ থানা থেকে পিবিআইর কাছে হস্তান্তর করা হয় আজ সোমবার সকালে হাজতখানার ভিতরে সে লুঙ্গি ছেড়ে গলায় ফাঁস লেগে আত্মহত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *