জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য মৌলভীবাজার জেলার চারটি আসনে মোট ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা প্রদান করেন। এর মধ্যে মৌলভীবাজার-১ আসনে ৭ জন, মৌলভীবাজার-২ আসনে ৮ জন, মৌলভীবাজার-৩ আসনে ৭ জন এবং মৌলভীবাজার-৪ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মৌলভীবাজার–১ আসন : বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। এ আসনে রয়েছে বড়লেখা পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ জন প্রার্থী।
তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী লোকমান আহমদ, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আব্দুন নূর।
মৌলভীবাজার–২ আসন: কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন। এ আসনে রয়েছে ১টি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৮ জন প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, স্বতন্ত্র প্রাথী সাবেক তিনবারের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খাঁন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, আল-ইসলাহ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান সাহেদ, স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস এবং জাতীয় পার্টির (জি এম কাদের) মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক।
মৌলভীবাজার–৩ আসন: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসনে রয়েছে মৌলভীবাজার পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং ২০টি রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ জন প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান, স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জহর লাল দত্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আহমদ বিলাল এবং ইসলামি ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ইলিয়াছ।
মৌলভীবাজার–৪ আসন: শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসন। এ আসনে রয়েছে দুই উপজেলায় ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন (শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯ জন প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী, স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী মো. আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জালাল উদ্দিন আহমদ জিপু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মুঈদ আশিক চিশতী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব।

