স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ার হামলায় ক্ষতিগ্রস্থ ৩ পুজামন্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারি হাই কমিশনার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 19, 2021 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১১ বার

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবে দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্থ তিনটি পূজামন্ডপ পরিদর্শণ করলেন ভারতীয় হাইকমিশনের সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল। ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় তিনি পুজামন্ডপগুলো পরিদর্শণ করেন।
উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরি শ্রী শ্রী কালি মন্দির, আসকরাবাদ ও রাজানগর চা বাগান পূজামন্ডপ পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এসময় সহকারি হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, সাংগঠনিক সম্পাদক তুষার দে, কুলাউড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।
পরিদর্শনকালে সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল সনাতন ধর্মালম্বী ও চা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই। এ ঘটনায় যেহেতু মামলা হয়েছে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরিদর্শণ শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে বলার কিছুই নেই। আমি সার্বিক পরিস্থিতি দেখে গেলাম। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে, সাম্প্রদায়িক সম্প্রীতিটা যেন অটুট থাকে।
এদিকে রাজানগর চা বাগানের মন্ডপ পরিদর্শণকালে তিনি ভারতের ঝাড়খন্ডের লোকজন বাগানে কাজ করে জানতে পেরে, তিনিও ঝাড়খন্ডের ছেলে পরিচয় দিয়ে তাদের সাথে স্থানীয় (ঝাড়খন্ডের) ভাষায় কথা বলেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *