কুলাউড়ায় শিক্ষিকা সুলতানা বেগম চৌধুরীকে বিদায় সংবর্ধনা প্রদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলার করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা বেগম চৌধুরী একই স্কুলে ৩৫ বছর কাটিয়ে অবসরে যাওয়ায় মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এনামুল ইসলাম এনাম। কুলাউড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো খোরশেদ আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হালিমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সুলতানা বেগম চৌধুরী, ইউকে প্রবাসী তাজ ইসলাম, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ম্যানেজিং কমিটির সাবেক
সভাপতি ফজলুর রহমান চৌধুরী, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির জামান খান জাকি, হোসেনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল মন্নান, সাবেক সভাপতি আব্দুল আজিজ চৌধুরী, ইউকে প্রবাসী সমাজ সেবক আব্দুল কাইয়ুম চৌধুরী, দৈনিক সমকাল পত্রিকার কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সহকারী শিক্ষকগণ মোছা: তাহমিনা আক্তার, ফাহিমা আক্তার, চুমকি চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়রা বেগম চৌধুরী।



কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026
কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা
November 19, 2026