স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ার কর্মধা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আতিকের মনোনয়ন জমা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: November 1, 2021 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৭ বার

কুলাউড়া প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম এ রহমান আতিক তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার ইফতেখার ভূঁইয়ার কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা কামাল হাসানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী এম এ রহমান আতিক বলেন, দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি। গত নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে কর্মধা ইউনিয়নের বিজয় এনেছিলাম। এরপর থেকে কর্মধার মানুষের জীবনমানোন্নয়নে ব্যাপক উন্নয়ন করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ^ স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রতিটি গ্রামে লেগেছে। পাহাড় অধ্যুষিত আমাদের কর্মধাকে যোগাযোগের ক্ষেত্রে মডেল ইউনিয়নে পরিণত করেছি। দল আবারো আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদন্ধিতা করার সুযোগ দিয়েছে। আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ইনশাল্লাহ্ আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আবারো আমার এলাকার জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে কর্মধার মানুষের জীবন মানন্নোয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।
তিনি আরো বলেন, আমাকে নৌকার প্রার্থীতা না দিতে অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো। কিন্তু দল আমাকে আশাহত করেনি। নৌকার প্রার্থীতা একটি বিজয়। আসন্ন নির্বাচনে এলাকার জনগণ নৌকাকে বিজয়ী করবেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *