হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: আরব পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) জানিয়েছে, আফ্রিকার একটি দেশ থেকে আগত এক যাত্রীর শরীরের ভেতরে লুকানো মাদক পাওয়া যাওয়ার পর জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক পরিদর্শকরা দেশে কোকেন পা*চা*রের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন।

