হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: ড্রোন হামলায় আল ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগলে, রবিবার আবুধাবির কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তেজস্ক্রিয় নিরাপত্তা স্তরের ওপর কোনো প্রভাব পড়েনি এবং সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

