আমিরাত ও ওমানের মধ্যে স্থল সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে লজিস্টিক করিডোর চালু করলো শারজাহ

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: শারজাহ বন্দর, শুল্ক ও মুক্তাঞ্চল কর্তৃপক্ষ আঞ্চলিক বাণিজ্য সংযোগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা জোরদার করার, লক্ষ্যে স্থল সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে আমিরাতকে ওমানের বন্দরগুলোর সাথে সংযুক্ত করে একটি সমন্বিত লজিস্টিকস করিডোর চালু করেছে। ওমান শুল্ক বিভাগের সাথে সমন্বয়ে নির্মিত এই করিডোরটি শারজাহকে সোহর বন্দর, দুকম বন্দর এবং সালালাহ বন্দরের সাথে সংযুক্ত করেছে, যেখানে সংযুক্ত আরব আমিরাতের নৈকট্যের কারণে সোহরকে প্রধান প্রবেশদ্বার হিসেবে রাখা হয়েছে। এই প্রকল্পটি পণ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধি, ব্যবসার জন্য লজিস্টিকসের সুযোগ প্রসারিত করা এবং টেকসই আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করার জন্য পরিকল্পিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *