হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, প্রতিমন্ত্রী লানা নুসেইবেহ আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজের সাথে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে হরমুজ প্রণালী ও আরব উপসাগরে জাহাজ এবং নাবিকদের ওপর ইরা*নের চলমান বিনা উস্কানির হামলা ও হুমকি এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও বাধাহীন সামুদ্রিক চলাচল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

