হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে এবং ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ কেন্দ্র ১৬ থেকে ১৮ মে পর্যন্ত ‘আলো ও শান্তি জাদুঘর’-এ বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে। জাদুঘরটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এবং দর্শনার্থীদের ইসলামী সভ্যতার ইতিহাস ও অর্জনসমূহ অন্বেষণের মাধ্যমে একটি ইন্টারেক্টিভ সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে।

