হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় (MOHRE) একটি নতুন নিয়ম চালু করেছে, যা অনুযায়ী ২০২৬ সালের ১ জুন থেকে বেসরকারি খাতের কোম্পানিগুলোকে প্রতি মাসের প্রথম দিনে কর্মচারীদের বেতন প্রদান করতে হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো বেসরকারি খাত জুড়ে কর্মচারীদের অধিকার জোরদার করা, বেতন প্রদানের দক্ষতা উন্নত করা এবং কর্মক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি করা

