হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: ঈদুল আযহাকে সামনে রেখে দুবাই কর্তৃপক্ষ একটি ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা চালু করেছে। এই ছুটির সময়ে বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১,৬০০-এর বেশি টহল দল, সেইসাথে আকাশ ও নৌ ইউনিট মোতায়েন করা হয়েছে। দুবাই ইভেন্ট সিকিউরিটি কমিটি নিশ্চিত করেছে যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো প্রধান মসজিদ ও প্রার্থনা স্থলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রধান সড়ক, পর্যটন কেন্দ্র, বাণিজ্যিক কেন্দ্র ও খোলা বাজারগুলোতে টহল জোরদার করা।

