হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহামেদের আমন্ত্রণে তাঁর বাসভবনে অনুষ্ঠিত হলো প্রবাসে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম ব্যক্তিদের ও কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ। এ সময় রাষ্ট্রদূত তারেক আহামেদ এবং কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা, দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং বাংলাদেশ-আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সাংবাদিকদের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীরাও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসে থেকেও এমন আন্তরিক আয়োজন, উষ্ণ আপ্যায়ন ও মিলনমেলা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।

