হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: শুক্রবার টোল গেট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে, ১লা জুন থেকে দুবাইয়ের গাড়িচালকদের প্রতিটি সালিক টোল গেট পারাপারের সময় ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে।এর ফলে, সংযুক্ত আরব আমিরাতের ১০টি টোল গেট ব্যবহারকারী গাড়িচালকদের বিদ্যমান ৬ ও ৪ দিরহাম টোল চার্জের পাশাপাশি ভ্যাটও দিতে হবে। গাড়িচালকদের যা জানা প্রয়োজন, তা নিচে দেওয়া হলো।

