ইব্রাহীম আলী: শরীফ মিয়া কণ্ঠ শিল্পী একটি নাম একটি স্বপ্ন লিখে সুর করে গায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌরসভাস্থ দেখিয়ার পুরের শরিফ মিয়ার গানের হাতেখড়ি সেই ৪৫বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমান এর প্রয়ান পরবর্তী। শরিফ মিয়া জাতীয়তাবাদী দল বিএনপির ঘরোনার একজন মানুষ। তখন শরিফ ঢাকায় ছোটখাটো চাকরি করতো একদিন ভোরে দোকানে মালামাল কিনতে এলে সে জানতে পায় যে জিয়াউর রহমান আর দূনিয়ায় নেই। দোকানদার বলছে এখন মালামাল বিক্রি করবো না মন ভালো নেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মৃত্যু সংবাদে দূঃখ পেয়েছি। বর্তমান মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম এর বোনের বাসায় তৎকালীন গৃহপরিচারকের কাজ করতেন শরীফ মিয়া। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে গান গেয়েেএমপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর পক্ষে প্রচারনা চালান। নির্বাচনের পরে এমপি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু তার সেই সময়ের স্মৃতি চারণ করে ধন্যবাদ জানান এই বলে যে শরিফ তুমি এখনো গান গাও বড় হও সুখি হও। শরিফ মিয়া পেশায় একজন ফল ব্যবসায়ী কুলাউড়া শহরের উত্তর বাজারস্থ একটি ফলের দোকানের পাশাপাশি গানের চর্চা চালিয়ে যায় সে। শরীফ জানায় আমি চাই কোন একদিন একটি বড় আসরে গান গাইতে জিয়া পরিবারের কারোর সামনে উল্লেখ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সামনে গান করার ইচ্ছা তার। তিনি আরো বলেন ১-১১ এর আগে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া সিলেট সফরে আসলে মৌলভীবাজারে অবস্থান কালে জেলা বিএনপির সভাপতি বর্তমান সংসদ সদস্য এম নাসের রহমান এর সাথে দিনব্যাপী গান শুনায়। তার গান দেখে তৎকালীন বিএনপির কেন্দ্রীয় নেতা মোফাজ্জল করিম বিটিবিতে গান গাওয়ার সুযোগ করে দিবেন আশ্বাস দেন। কিন্তু ১-১১ ঘটে যাওয়ায় তা আর হয়নি। শরীফ আজো গান লিখে গায় আর বড় আসরের সুযোগ চায়। তার লেখা ও গাওয়া উল্লেখযোগ্য গান ‘ভুলবো না ভুলবো না জিয়া’ ‘মা খালেদা’ তারেক জিয়া বিএনপির অসংখ্য গান রয়েছে।

