হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কুড়িয়ে পাওয়া ২০ হাজার দিরহাম প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রুকন উদ্দিন। সম্প্রতি দুবাইয়ের নাইফ পার্ক এলাকায় প্রায় ২০ হাজার দিরহাম কুড়িয়ে পান তিনি। বিপুল পরিমাণ অর্থ নিজের কাছে না রেখে তাৎক্ষণিকভাবে তিনি নাইফ পুলিশ স্টেশনে গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাছে জমা দেন। রুকন উদ্দিনের এই সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ দুই সপ্তাহ পর দুবাই পুলিশ তাকে স্থানীয় হায়াত রিজেন্সি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করে।

