হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস রোডে সাম্প্রতিক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত শ্রমিকের পরিবার ও আহতদেরকে এক কোটি দিরহামের একটি মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছেন আমিরাতের ধনকুবের, বুর্জিল হোল্ডিংসের চেয়ারম্যান ড. শামশীর বায়ালিল। এমিরেটস রোডে একটি শ্রমিকবাহী মিনিবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনায় সাতজন নিহত এবং নয়জন আহত হন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে সাহায্য করাই তাঁর লক্ষ্য। নিহত সাতজনের প্রত্যেকটি পরিবারকে ১,০০,০০০ দিরহাম করে মোট ৭,০০,০০০ দিরহাম দেওয়া হবে। এছাড়া, আহত নয়জনের চিকিৎসা ও সহায়তার জন্য আরও ১,৮০,০০০ দিরহাম বরাদ্দ করা হয়েছে। বাকী অর্থ যাবে তাদের সন্তানদের শিক্ষা ও অন্যান্য খাতে। এতে হতাহতদের মধ্যে ভারতীয়,শ্রীলঙ্কান ও নেপালী নাগরিক রয়েছেন। এ ধরণের মানবিক উদ্যোগ হতাহতদের পরিবারের দুর্দশা লাঘবে কিছুটা হলেও স্বস্তি আনবে। এভাবে প্রবাসী বাংলাদেশিদের সংকটেও সহায়তার হাত যদি আমাদের সব বিত্তবানেরাও প্রসারিত করেন তাহলে আমাদের দুর্দশা বহুলাংশে লাঘব হত।

