মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এর যোগদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ মনিরুল ইসলাম। ১৩ জুন শনিবার সকালে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

উল্লেখ্য, গত ৮মে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোঃ রিয়াজুল ইসলাম। যোগদানের মাত্র ১ সপ্তাহের মাথায় ঘুষ দিয়ে পোস্টিং নেয়ার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়।

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম এর যোগদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *