আরব আমিরাত বিমানবন্দরে ৫ দিন ধরে আটক বাংলাদেশ বিমানের কেবিন ক্রু মীর্জা আদনান

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ দিন ধরে আটক রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মীর্জা আদনান। তবে কী অভিযোগে বা কোন সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।জানা গেছে, গত ২২ জুলাই বাংলাদেশ বিমানের বিজি-১৫১ ফ্লাইট পরিচালনার পর শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহের ভিত্তিতে মীর্জা আদনানকে আটক করে। পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তিনি আবুধাবি সিআইডির হেফাজতেই রয়েছেন।বিষয়টি জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং জনসংযোগ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, আদনানের স্ত্রী আনীসা মীর্জা অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী ২২ জুলাই ডিউটিতে গেছেন। পাঁচ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনও খোঁজ পাইনি। বিমানের কোনও কর্মকর্তাও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি কিংবা তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানাননি। আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *