স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ীতে সদস্য পদে পূনরায় নির্বাচন চেয়ে রিটার্নিং অফিসার বরাবর আবেদন

আল আমিন আহমদ
আল আমিন আহমদ প্রধান সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: November 17, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৮ বার

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অনুষ্ঠিত সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার ফলাফল প্রতাক্ষাণ করে পূনরায় নির্বাচন চেয়ে গত ১৭ নভেম্বর বধুবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, গত ১১ নভেম্বর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮নং ওয়ার্ডের দক্ষিণ জাঙ্গিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়। আব্দুল জব্বার বিষয়টি প্রিজাইডিং অফিসার কে মৌখিক ভাবে অবগত করেন। কিন্তু প্রিজাইডিং অফিসার কোন কর্ণপাত করেন নি। বরং তার সাথে অশালিন আচরণ করেন। বিকাল ৪ টায় ভোট প্রদান বন্ধ হয়ে গেলে ব্যালট বক্স গুলো অন্য একটি কক্ষে নিয়ে রাখা হয়। আব্দুল জব্বার বার বার চেষ্টা করেও ওই কক্ষে প্রবেশ করতে পারেন নি। প্রায় আধা ঘন্টাপর তাকে প্রবেশ করতে দেওয়া হয়। তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে, তাই তিনি পূনরায় নির্বাচন দাবি করেছেন।

আল আমিন আহমদ

আল আমিন আহমদ

প্রধান সম্পাদক ও প্রকাশক

আল আমিন আহমদ একজন অভিজ্ঞ সাংবাদিক ও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। দীর্ঘ ১০ বছর ধরে তিনি জাতীয় গণমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতায় অবদান রাখছেন। জুড়ী, মৌলভীবাজার থেকে পরিচালিত ডিজিটাল মিডিয়া ইনোভেশনে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *