স্বদেশ মেইল
বিজ্ঞাপন

বরগুনায় ধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

মো : আরিফুর রহমান সুজন :
মো : আরিফুর রহমান সুজন : প্রতিবেদক
প্রকাশ: November 20, 2026 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৭ বার
বরগুনায় ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন। দণ্ডিতরা হলেন, বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের  নুরু মাঝির ছেলে মো. নান্না, শিয়ালিয়া নামক এলাকার ইউছুফ মৃধার ছেলে মো. জাফর এবং সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের  রুস্তুমের ছেলে কবির। দণ্ডিত প্রত্যেককেই ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।  আদালত সূত্রে জানা গেছে,  ভুক্তভোগী কিশোরী বরগুনা সদর উপজেলার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলে আসা-যাওয়ার পথে দণ্ডিতরা তাকে খারাপ প্রস্তাব দিতেন। পরবর্তীতে ২০১৩ সালের ২৮ জানুয়ারি ভুক্তভোগী ওই কিশোরী পাশের বাড়িতে এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠান যায়। পরে সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা জোরপূর্বক তাকে পাশের একটি কলাবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে ওই বছর বরগুনা সদর থানায় অভিযুক্ত তিন জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ ১৩ বছর পর আদালতের বিচার বিশ্লেষণে অভিযোগের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।   এ বিষয়ে বরগুনা আাদলতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বলেন, ধর্ষণের  অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককেই ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত । এ রায়ে আমরা সন্তুষ্ট।’
মো : আরিফুর রহমান সুজন :

মো : আরিফুর রহমান সুজন :

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *