বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা

বরগুনার বেতাগীতে কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা থেকে রক্ষা এবং এলাকার সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: শাহজাহান কবির, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, যুগ্ম সম্পাদক এস.এম নুরুল ইসলাম পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা থেকে রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে।” এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, যেকোনো মূল্যে কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ। বহিরাগতদের অনুপ্রবেশ, গুজব এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা
November 19, 2026
কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত
November 16, 2026
কুলাউড়া সীমান্তে তিন বছরে বিএসএফের গুলিতে ৭ জনের মৃত্যু
November 16, 2026
ভয়াল ১৫ নভেম্বরের স্মৃতি এখনোও তাড়া করে বেড়ায় উপকূলবাসীকে
November 15, 2026
জাতীয় মহিলা দাবার নতুন রানি ওয়াদিফা আহমেদ
November 15, 2026