স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা

আব্দুর রব:
আব্দুর রব: প্রতিবেদক
প্রকাশ: November 27, 2026 • পাঠ সময়: ৩ মিনিট • পঠিত: ১২ বার

মৌলভীবাজারের বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টা’র আয়োজনে ডিনেটের সহযোগিতায় নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খান। এতে নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, কৃষক, জেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সামাজিক উন্নয়ন সংগঠন (সিএসও) ও এলাকাভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ডিনেটের মাধ্যমে বাস্তবায়িত নাগরিক সমন্বয় প্রকল্প মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় কাজ করছে। স্থানীয় সামাজিক উন্নয়ন সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নারী, তরুণ-যুবা ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব ও ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত টাউন হল সভায়, প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, ‘বড়লেখার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও হাওড়ের মানুষ যেন বিভিন্ন সরকারি কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে পারেন, সে বিষয়কে গুরুত্ব দিতে হবে। এসব জনগোষ্ঠীদের জন্য রাস্তাঘাট, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক অবকাঠামোর উন্নয়নে সরকার কাজ করছে। পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণ-যুবসমাজ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে এবং স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি, পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রচেষ্টা নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমদ তন্ময়, উপসহকারি কৃষি কর্মকর্তা আহমদ ছাকির চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ ছাকিব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালউদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব এবং নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময়। সভায় বড়লেখার উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন প্রকল্পের উপজেলা সমন্বয়ক শামিম আহমেদ। আলোচনায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন, বাঁধ ও খাল সংস্কার, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, যুব কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, নারীর নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পায়। পরে উন্মুক্ত নাগরিক সংলাপে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সমস্যা, অভিজ্ঞতা ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় সরকারি সেবা প্রাপ্তি, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

আব্দুর রব:

আব্দুর রব:

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *