ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ২৫ নভেম্বর রাতে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু ও প্রেসক্লাবের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ নির্বাচন কমিশন গঠন করা হয়। কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালালকে প্রধান নির্বাচন কমিশনার, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিনকে নির্বাচন কমিশনের সদস্য করা হয়েছে। খুব শীঘ্রই গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম বাস্তবায়ন করবেন বলে জানা গেছে।
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026