স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএই কেন্দ্রীয় কমিটি গঠন

আল আমিন আহমদ
আল আমিন আহমদ প্রধান সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: December 14, 2021 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৬ বার

আল আমিন আহমদ: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত জুড়ী উপজেলার প্রবাসীদেরসংগঠন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএই কেন্দ্রীয় কমিটি(২০২১-২২) গঠন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর শুক্রবার দুবাই উম্মুল কোয়াইনে বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল জব্বার এলাইছ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রবাসী কমিউনিটি নেতা জোবের আহমদ কে সভাপতি মোঃ মানিক মিয়া কে সাধারণ সম্পাদক ও আজিজুর রহমান আজিজ কে সাংগঠনিক সম্পাদক এবং আশরাফ আব্দুল আজিজ কে অর্থ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএই এর আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
আগামী ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জাঁকজমকপূর্ণ এক অভিষেক অনুষ্টান আয়োজন করার জন্য কমিটিকে দায়িত্ব দেয়া হয়।
এ সময় উপস্হিত ছিলেন, প্রবাসী বাংলাদেশী জুড়ী উপজেলার নেতৃবৃন্দের মধ্যে বিশিষ্ট সমাজসেবক জোবের আহমদ, মোঃ মানিক মিয়া, জসিম উদ্দিন, সেলিম আহমদ, আব্দুস সামাদ,সাহাব উদ্দিন,আং শহীদ,মহি উদ্দিন রিপন,আব্দুস ছামাদ আজাদ,আজিজুর রহমান,ফারুক আহমদ,মারুফ আহমদ,জ্হিদ আহমদ,আং কাইয়ুম সুমন,রাসেল আহমদ,এমদাদুল হক,কামরুল ইসলাম,সোহেল আহমদ,সুলতান আহমদ,মাসুক আহমদ,জামিল আহমদ,আং রাজ্জাক, আতাউর রহমান প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি জোবের আহমদ মুঠোফোনে বলেন,আমাদের দেশের যেকোন মানুষের বিশেষকরে জুড়ী উপজেলার অসহায় দরিদ্র মানুষের সেবায় কাজ করতে চায় জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএই। সকলের সার্বিক সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই।
আমাদেরকে প্রবাসীরা যেগুলো দায়িত্ব দিয়েছেন তার সদ্ব্যবহার যেনো করতে পারি এ দোয়া কামনা করি।

আল আমিন আহমদ

আল আমিন আহমদ

প্রধান সম্পাদক ও প্রকাশক

আল আমিন আহমদ একজন অভিজ্ঞ সাংবাদিক ও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। দীর্ঘ ১০ বছর ধরে তিনি জাতীয় গণমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতায় অবদান রাখছেন। জুড়ী, মৌলভীবাজার থেকে পরিচালিত ডিজিটাল মিডিয়া ইনোভেশনে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *