স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের কাছে গাড়ী চাপায় অঞ্জনা (আলমগীর আহমদ) নামের এক হিজড়ার মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর শনিবার রাত পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রায় সময় চাঁদনীঘাট ব্রিজের কাছে সংঘবদ্ধ একটি হিজড়া দল বিয়ে গাড়ী আটকিয়ে চাঁদা আদায় সহ নানা অপরাধ চালিয়ে যায়। ঘটনার রাতে হিজড়ার একটি দল সংঘবদ্ধ হলে স্থানীয়রা দেখে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের নিচে পড়ে অঞ্জনা নামের ওই হিজড়ার মৃত্যু হয়। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীক্ষরপুর গ্রামে।
You are Here
- Home
- মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় এক হিজড়ার মৃত্যু
