স্বদেশ মেইল
বিজ্ঞাপন

পোডিয়ামে ভুল বানান, উদযাপন কমিটির ব্যাখ্যা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 16, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১০ বার

আয়োজক কমিটি বলছে, প্রযুক্তিগত কারণে এই বানান বিভ্রান্তি। বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন কমিটির মিডিয়া কনসালটেন্ট আসিফ কবির বলেন, পোডিয়ামের বানান ভ্রান্তিটির প্রাথমিক খোঁজখবরে যা জানতে পেরেছি তা হলো- আমরা একটি চিপের মাধ্যমে পিসি থেকে ট্রান্সফার করে লেখাটি উৎকীর্ণ করেছি। ডিভাইস ট্রান্সফারের একপর্যায়ে একটি ‘ব’ অক্ষর অমিট হয়ে গেছে। আমরা পিসিতে চেক করে দেখেছি এটা ঠিকই আছে। অ্যাডভান্স টেকনোলজির বিষয়টি হয়ত স্যুট করেনি।

আসিফ আরো বলেন, এলইডিতে পরিস্ফুটন করে লেখাটি তোলা হয়েছে। পোডিয়ামের মনিটরেই আমরা ত্রুটিপূর্ণ বানান দেখতে পাই। এমন প্রাযুক্তিক গোলযোগের বিষয়টি দৃষ্টিতে আসার পরপরই নামাজের বিরতিতে তা সংশোধনও করা হয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *