স্বদেশ মেইল
বিজ্ঞাপন

মৌলভীবাজারে জাতীয় পার্টির মহাসচিব আগমন উপলক্ষে জুড়ীতে জেলার নেতৃবৃন্দের সাংগঠনিক সফর ও আলোচনা সভা

আল আমিন আহমদ
আল আমিন আহমদ প্রধান সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: May 28, 2022 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৮ বার

জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজার জেলায় আগামী ৩ জুন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুল হক চুন্নু (এমপি) আগমন উপলক্ষে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাংগঠনিক সফর ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
২৮ মে শনিবার বেলা ২টায় এম জেড কমিউনিটি সেন্টার সংল্গন জাতীয় পার্টির কার্যালয়ে বড়লেখা, জুড়ী ও কুলাউড়ার নেতৃবৃন্দ ফ্লোরিডা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এম এ মালিক সাচ্চু’র সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও জাতীয় পার্টির মহাসচিব আগমন উপলক্ষে করনীয় বিষয় আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক তজমুল হোসেন চৌধূরী, মো. দরুদ আলী, এড. আফজাল হোসেন, সাবেক ১নং সিনিয়র য্গ্মু সাধারণ সম্পাদক মাহমুদ রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ আকমল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলে মৌলা চৌধূরী ফুয়াদ, জুড়ী উপজেলা জাতীয় পার্টি সাবেক সহ সভাপতি আনোয়ারুল হক আনু, মৌলভীবাজার জাতীয় যুব সংহতির সদস্য সচিব দেলোয়ার হোসেন সাঈদী, আহবায়ক কমিটির সদস্য জহিরুল আলম মোরশেদ, জুড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য ডা. আল আমিন তালকুদার, আল আমিন আহমদ প্রমুখ।

আল আমিন আহমদ

আল আমিন আহমদ

প্রধান সম্পাদক ও প্রকাশক

আল আমিন আহমদ একজন অভিজ্ঞ সাংবাদিক ও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। দীর্ঘ ১০ বছর ধরে তিনি জাতীয় গণমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতায় অবদান রাখছেন। জুড়ী, মৌলভীবাজার থেকে পরিচালিত ডিজিটাল মিডিয়া ইনোভেশনে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *