স্বদেশ মেইল
বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক আজিজপুর বাজার আউটলেট এর উদ্বোধন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 29, 2020 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১১ বার

সিলেট প্রতিনিধি : জনগণের সঞ্চয়ের বিশ্বস্থ আমানতদার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট আজিজপুর বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। ২৮ ডিসেম্বর সোমবার বিকেলে বালাগঞ্জ উপজেলার আজিজপুরবাজারস্থ নিউ মার্কেটে এর শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দক্ষিণ সুরমা শাখা প্রধান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও আজিজপুর আউটলেটের অফিসার আব্দুল কুদ্দুস এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, ব্যাংকের দক্ষিণ সুরমা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন। বক্তব্য রাখেন পশ্চিম গৌরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফু উল্লাহ, দৈনিক যুগান্তরের বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমদ, দৈনিক সিলেটের ডাক এর বালাগঞ্জ প্রতিনিধি জিল্লুর রহমান জিলু, আল ফালাহ একাডেমীর প্রিন্সিপাল মিজানুর রহমান, আজিজপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি খলকু মিয়া, ফজির আলী মেম্বার, প্রাইম একাডেমীর প্রিন্সিপাল আব্দুর রহমান, তরুন রাজনীতিবিদ খন্দকার রেজুয়ান আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট আজিজপুর শাখার পরিচালক এহতেশামুল হক। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রাগীব আলী। অনুষ্ঠানে আউটলেট অফিসার জহির উদ্দিন জালাল, দৌলত আহমদ এবিনসহ আজিজপুরবাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট আজিজপুর বাজার শাখার শুভ উদ্বোধন করেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *