নিউজ ডেস্ক : সিলেটের ঝুঁ’কিপূর্ণ ভবনগুলোতে অ’ভিযানে নামছে সিটি কর্পোরেশন। কয়েকবছর আগে এসব ভবন চিহ্নিত করা হয়েছিল।
শনিবার ( ২৯ মে ) নগরীতে মাত্র সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে ৫ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় এসব ভবনে অ’ভিযানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
শনিবার বিকেলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিসিকের এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়।
বৈঠক শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজকের ভূমিকম্পকে আম’রা এলারমিং হিসেবে দেখছি। একটি টিম গঠন করেছি। ম্যাজিস্ট্রেট-পু’লিশ নিয়ে রোববার সকাল থেকে নগরীর ঝুঁ’কিপূর্ণ ভবনে অ’ভিযান চালানো হবে। যেগুলো রিমোভ করা যায় সেগুলো রিমোভ করব।
তিনি আরো বলেন, যেসব জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে না সেগুলোও চিহ্নিত করা হবে। মেয়র নিজে অ’ভিযানে থাকবেন বলেও উল্লেখ করেন। বড় ধরনের বিপর্যয় মোকাবেলা করতেই এ উদ্যোগ।
