কমলগঞ্জ পৌরসভা নির্বাচন: দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার
প্রনীত রঞ্জন দেবনাথ : আসন্ন পৌরসভা নির্বাচনে কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার ১১ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে একটি নির্দেশনায় মো: আনোয়ার হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করেন।
সোমবার আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পত্রে বলা হয়েছে, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হওয়ায় দলীয় শৃঙ্খলা লঙ্গিত ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা সংগঠনের গঠণতন্ত্র পরিপন্থী। এমতাবস্থায় গঠনতন্ত্র ২২ (ক) ধারা মোতাবেক কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি মো.আনোয়ার হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026