দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দরস্হ হযরত আবদুল কাদির জিলানী (র) ইসলামিক ইনস্টিটিউটের উন্নয়নে নগদ অর্থ সহায়তা দিলেন মতিয়া গ্রুপ এর পরিচালক যুক্তরাজ্য প্রবাসী লালাবাজার এর কৃতিসন্তান মাসুম মিয়া। তিনি ২৩ আগষ্ট মঙ্গলবার হযরত আবদুল কাদির জিলানী (র) ইসলামিক ইনস্টিটিউট এর অবকাঠামোগত উন্নয়নে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। প্রতিষ্ঠানের পক্ষে নগদ অর্থ গ্রহন করেন লায়েক আহমদ জিকু।

