দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্টান লালাবাজার স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট ৩ আসনের সংসদ সদস্য নান্দনিক সিলেট ৩ এর স্বপ্নদ্রস্টা জননেতা হাবিবুর রহমান হাবিব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউ,কে র সভাপতি সাবেক ছাত্রনেতা মকসুদ রহমান,সদ্য সাবেক সভাপতি মুহিদ হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামসহ নবগঠিত কমিটি র সকল নেতৃবৃন্দের প্রতি। তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

