বিশিষ্ট লেখক ও ইসলামি ব্যক্তিত্ব এডভোকেট মাওলানা রশীদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ সম্পাদক, লেখক, কলামিস্ট ও ইসলামি ব্যক্তিত্ব এডভোকেট মাওলানা রশীদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শণ অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার প্রাক্তন সহকর্মীদের উদ্যোগে শুক্রবার বিকেলে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক মো. ফয়ছল আলমের সভাপতিত্বে ও তরুন সংবাদকর্মী ইমরান আহমদের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। মুফতি সাদিকুর রহমান আমনীর কোরআন থেকে তেলাওয়াত ও মনসুর হোসেন মুন্নার স্বাগত বক্তব্যে শুরু হওয়া আলোচনায় বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, রোটারিয়ান এখলাছুর রহমান, ভিপি মাহবুবুল হক চৌধুরী, আসাদুল হক আসাদ। অন্যান্যের মধ্যে উপস্থিাত ছিলেন ব্যবসায়ী কামরুল ইসলাম দিপু, নজরুল ইসলাম, যুব সংগঠক জহুরুল ইসলাম মকর, সাবেক ছাত্রনেতা আফজল হোসেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের প্রাক্তন সহকর্মী এটি এম আবু তুরাব, কমর উদ্দিন আকিজ, আব্দুর রহিম প্রমুখ। আলোচনায় বক্তারা এডভোকেট মাওলানা রশীদ আহমদের স্মৃতিচারণ করে বলেন, মানুষকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো তাঁর। নেশা ছিলো সমাজের সেবা করার, মানুষের পাশে দাঁড়ানোর। মানুষের সুখে-দু:খে তিনি সবসময় ছুটে গিয়েছেন। তিনি তাঁর পত্রিকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ দিয়ে এ দুই উপজেলার উন্নয়ন, অগ্রগতি, মানুষের দুঃখ, কষ্ট, সমস্যা-সম্ভাবনা তুলে ধরেছেন। পাশাপাশি তিনি গবেষণা কর্মেও একজন উদ্দীপ্ত মানুষ ছিলেন। পারিবারিকভাবেই সমাজসেবায় দীক্ষিত, বহুগুণে গুণান্বিত আইনজীবী মাওলানা রশীদ আহমদ কর্মগুণেই সকলের হৃদয়ে অমর হয়ে থাকবেন। আলোচনা শেষে এডভোকেট মাওলানা রশীদ আহমদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *