দক্ষিণ সুরমার প্রজন্ম স্পোর্টস এন্ড কালচার্রাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উদ্যোগে প্রবাসী এবং সাম্প্রদায়িক বন্যায় ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়ানো সম্মুখে যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজ ২৫ আগস্ট বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্ত একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি রুমন মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড.নাজিয়া চৌধুরী। তিনি তার বক্তৃতায় বলেন,প্রবাসীরা দেশ ও মাতৃত্বের টানে মানুষের প্রতি আত্মবিশ্বাস রয়েছে,তারা আমাদের মাঠি ও মানুষের জন্য কল্যাণকর,দেশের দুর্যোগ কালীন সময়ে তাদের অবদান অনস্বীকার্য প্রবাসীরা এরা নিজেরা যোদ্ধা,তারা দেশের উন্নয়নের অংশিদার। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা আহমদ হোসেন রেজা,উপদেষ্টা ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামাল,উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল। সংর্বধিত অতিথি’র বক্তব্য রাখেন ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের এর এর সদস্য ও প্রজন্ম স্পোর্টস এন্ড কালচার্রাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আজীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী ফজল মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাই পারভেজ, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ রেজুয়ান আহমদ শাফি। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশন এর উপদেষ্টা গোলাম কিবরিয়া । বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতাউর রহমান, বর্তমান সিনিয়র সহসভাপতি সরওয়ার হোসেন বাদল,সিনিয়র সদস্য তোফায়েল হোসেন মানিক। উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম,সাবেক সভাপতি রায়হান আহমদ কয়েছ, মুহিবুর রহমান মুয়িন,সিনিয়র সদস্য নিজাম খান, ফখরুল ইসলাম বাদল,সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য শাকিল আহমদ,বর্তমান সহসভাপতি সৌরভ আহমদ টিপু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সমাজসেবা সম্পাদক ইফতেখার হোসেন,সহসাধারণ সম্পাদক মাহফিজুল আলম,সহ সাংগঠিক সম্পাদক সুমন আহমদ আনছার, প্রচার সম্পাদক আশফাকুর রহমান,সহপ্রচার সম্পাদক সৌরভ আহমদ,দপ্তর সম্পাদক সাজ্জাদ আহমদ,সহ দপ্তর সোহাগ আহমদ,কোষাধ্য ফুয়াদ আহমদ,সহ কোষাধ্য তফুর রাইয়ান রোহান, ক্রীড়া সম্পাদক নাছির আহমদ,সহক্রীড়া আল আমিন আহমদ,ধর্ম বিয়ষক সম্পাদক মাসুম আহমদ,সহধর্ম বিয়ষক সম্পাদক ইমরান হোসেন,কার্যকরী সদস্য সাইদুজ্জামান তমাল,আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সংবর্ধিত অতিথিদের সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।

