লালাবাজারের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ

 দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ব্যবসায়ী জুবায়ের আহমদ শামীম এর উপর হামলাকারী, রাজাপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে। ৩১ আগস্ট বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর হাতে ফরিদপুর গ্রামবাসীর পক্ষে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, সাবেক মেম্বার বিশিষ্ট মুরব্বী শহীদুর রহমান শহিদ, জিলা মিয়া, বিশিষ্ট সমাজসেবী আমিনুর রহমান চৌধুরী সিফতা, আহবাব হোসেন, ইউপি’র প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, ইউপি সদস্য নজরুল ইসলাম মনির আলী, সমাজকর্মী আফজল হোসেন, আলী হোসেন, জাকির হোসেন, মামুন আহমদ প্রমুখ। স্মারকলিপি সূত্রে জানা যায়, উপজেলার লালাবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত জাবিদ আলীর ছেলে ছইদ আলী,সাইদ আলী এবং একই গ্রামের ইরন মিয়ার ছেলে মজির মিয়া এলাকায় চুরি ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।তারা বিভিন্ন সময়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে অন্যায় ভাবে স্হানীয় জনসাধারণকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা গত ১১ জুলাই স্হানীয় ফরিদপুর রাইছমিলে গিয়ে চাদা দাবী করে। মিল কর্তৃপক্ষ চাদা প্রদানে অস্বীকৃতি জানালে সাইদ আলীগংরা মিল কতৃপক্ষকে অকথ্য ভাষায় গালি গালাজসহ খুন খারাপির হুমকি প্রদান করে। এরই জের ধরে ১৩ জুলাই বেলা দেড়টায় নাজিরবাজারস্থ রাজমহল কনফেকশনারী লিমিটেড ও ফরিদপুর রাইছ মিলের স্বত্বাধীকারী জুবায়ের আহমদ শামীম ও তার চাচাতো ভাই মটর সাইকেল যোগে নাজির বাজার থেকে বাড়ি ফেরার পথে রাজাপুরস্থ সাইদ আলীর কলোনীর সামনে পৌঁছামাত্র উপরোক্ত সন্ত্রাসীরা শামীমের উপর অতর্কিত হামলা চালায়। তাদের আক্রমণে শামীমের দু’টি পা ভেঙ্গে যায় এবং মারাত্বক রক্তাক্ত জখম হয়। এসময় পথচারীরা এগিয়ে এসে আহত শামীমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় শামীমের ভাই ছোট ভাই তানভীর আহমদ সেবুল (৩৩) বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- জিআর ১২১, তারিখ-১৩.০৭.২২ মামলা দায়েরের পর বর্নিত আসামিরা পলাতক থাকা অবস্থায় ও এলাকাবাসীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করছে। এতে এলাকাবাসী ভীতসন্ত্রস্হ। তাদের এহেন কার্যকলাপ তথা এলাকার আইন শৃংখলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ ব্যবসায়ী শামীমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ১৮ আগস্ট বৃহস্পতিবার রাতে সাবেক চেয়ারম্যান শফিক আহমদ এর বাসভবনে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, সাবেক ৫ জন চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে রাজাপুর গ্রামের ছইদ আলী, সাইদ আলী, মজির মিয়া গংকে সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করা হয়। সভায় জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নেতৃবৃন্দ ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি পেশ শেষে পুলিশ কমিশনার ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরূপ স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *