৭ এপিবিএন সিলেট এর মাসিক কল্যাণ সভা

৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেট এর মাসিক কল্যাণ সভা ২৯ আগষ্ট সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলাধীন সাতমাইলস্হ ব্যাটালিয়ন কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। ৭ এপিবিএন সিলেট এর অধিনায়ক খোঃ ফরিদুল ইসলাম, (অতিরিক্ত ডিআইজি)এর সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান খান, পিপিএম, সহকারি পুলিশ সুপার জুয়েল রানা, সহকারি পুলিশ সুপার এনামুল হকসহ সকল পর্যায়ের অফিসার-ফোর্স। সভায় অধিনায়ক সকল পুলিশ সদস্যের নিকট হতে তাদের আবেদন শুনেন এবং তার সমাধান দেন। অধিনায়ক তার বক্তব্যে সকল পুলিশ সদস্যকে ন্যায়-নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *