দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৯শে আগষ্ট লুঠনের একটি অভিজাত হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেলিম আহমদ এর সভাপতিত্বে ও শাহজাহান শিকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী বকুল মিয়া। সভায় বক্তারা দক্ষিণ সুরমার প্রবাসীদের সংগঠনের সদস্য পদ গ্রহণ করে এলাকার আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। সভায় বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয় এবং আগামী ৩১শে অক্টোবর সম্মেলন এর তারিখ নির্ধারণ করা হয়। সভার শেষ পর্যায়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় । নতুন সদস্য সংগ্রহ এবং সম্মেলনের প্রস্তুতির জন্য আগামী ১২ সেপ্টেম্বর লন্ডনে পরবর্তি সভা অনুষ্টিত হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *