আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন ২ বারের এমপি জজ মিয়া
মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার হিসেবে পেয়েছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জাতীয় পার্টি থেকে দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) এনামুল হক জজ মিয়া।
আজ শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘর বিতরণের উদ্বোধনের পর স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রথম ধাপে ভূমিহীন পরিবারের সদস্যদের জমির দলিল ও ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ঘরের চাবি ও দুই শতাংশ জমির দলিল বুঝিয়ে দেন সাবেক এমপি এনামুল হক জজ মিয়াকে।
খোঁজ নিয়ে জানা গেছে, সহায় সম্বলহীন দুই বারের নির্বাচিত সাবেক এমপি এনামুল হক জজ মিয়া স্ত্রী, সন্তান নিয়ে গফরগাঁও পৌর শহরের সালটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। জজ মিয়াকে গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমন ব্যক্তিগত তহবিল থেকে সম্প্রতি মানবিক সহায়তা করেন। এ সময় সাবেক এমপি জজ মিয়া পৌর মেয়র ও স্থানীয় এমপির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি ঘর দাবি করেন।
ঘর পেয়ে জজ মিয়া বলেন, ‘জাতীয় পার্টি থেকে গফরগাঁওয়ে দুই বারের নির্বাচিত এমপি ছিলাম। নিয়তির নির্মম পরিহাস সব কিছু হারিয়ে আমি এখন গৃহহীন। ঘরের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছিলাম। ঘর পেয়েছি, আজ আমি অনেক খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026