সুনামগঞ্জে উদ্বোধনের আগেই ধসে গেলো ৫৩ কোটি টাকার সেতু
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের-জগন্নাথপুর সড়কে উদ্বোধনের আগেই কোন্দানালা খালের উপর নবনির্মিত সেতুটি ধসে পড়েছে।
সোমবার (১ মা র্চ) ভোর রাতে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিকল্প সড়ক থাকায় ধ্বসের কারণে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজের ৫টি গার্ডার ভেঙে গেছে। প্রায় ২ বছর থেকে ব্রিজটি নির্মাণ কাজ চলছিলো।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, ২০১৯-২০ অর্থবছরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ৫৩ কোটি টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্স।
সোমবার ভোরে বিকল্পস্থানে তৈরি করা গার্ডার সেতুর পাটাতনের উপর বাসানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ। এসময় চারটি হাইড্রোলিক জ্যাকের একটি বিকল হয়ে গেলে সেতুটি ধসে যায়।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইস লাম বলেন, গার্ডার ধ্বসের ফল সেতুর মূল কাঠামোর কোনরূপ ক্ষতি হয়নি। ধসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদার তার নিজ খরচে অ পসারণ করে নতুন করে করে গার্ডার বসিয়ে দিবেন।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026