স্বদেশ মেইল
বিজ্ঞাপন

শ্রীমঙ্গলে ঝুঁকিপূর্ণ ব্রীজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: November 24, 2022 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৫ বার

বিকুল চক্রবর্তী : শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীয়াছড়ার উপর নির্মিত সরকারবাজার থেকে বাদে আলিশা, রাজপাড়া ও হাইল হাওরে চলাচলের ব্রীজটি যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে। এই অবস্থায়ই মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বৃহস্পতিবার ২৪ নভেম্বর দূপুরে ব্রীজটি দ্রুত নির্মানের দাবীতে মানববন্ধন করেছেন কয়েক গ্রামের মানুষ।

স্থানীয় যুবনেতা কাওছার আহমেদের সভাপতিত্বে বক্তব্যদেন ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউপি সদস্য জসীম আহমদ কামালসহ শতাধিক মানুষ।

মনববন্ধনে বক্তারা বলেন, বিগত ১০ বছর আগে ব্রীজটির মধ্যস্থানে দেবে যেতে শুরু হয়। বর্তমানে মধ্যাংশ দেবে গিয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই অবস্থায়ও ওই গ্রামের হাজার হাজার মানুষ ছোট ছোট যান নিয়ে চলাচল করছেন। এতে যেকোন সময় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা ব্রীজটি দ্রুত অপসারণ করে নতুন করে ব্রীজ নির্মানের দাবী জানান।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *