বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার রাত ৯টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট জিল্লুর রহমানকে সভাপতি ও ফরহাদ আহমদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এরআগে সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ছালেহ আহমদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের আলী, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী।#
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026