স্বদেশ মেইল
বিজ্ঞাপন

বড়লেখায় ভিত্তিপ্রস্থরের সাড়ে ৭ বছর পর অডিটোরিয়াম উদ্বোধন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: March 7, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৩ বার

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা জনমিলন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় সাড়ে ৭ বছর পর নির্মাণ কাজ শেষ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই অডিটোরিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখায় সরকারী সফরে গিয়ে এই জনমিলনায়তন কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কিন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানটি এর প্রায় ৩ বছর পর নির্মাণ কাজ শুরু করে। কয়েক দফা সময় বর্ধিত করেও কাজ সম্পন্ন করেনি। তৃতীয় দফা বর্ধিত সময় ২০১৮ সালের ৩০ জুন নির্মাণ কাজ সম্পন্নের কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান ‘এফ.টি এন্ড জে.বি কনষ্ট্রাকশন’ কাজ সম্পন্নে আরো প্রায় আড়াই বছর সময় দীর্ঘায়িত করেছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *