আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে ৩৫৮৪ জন কয়েদির মুক্তি

জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম দুবাই কারাগার থেকে ১ হাজার ৪০ জন ও শারজার শাসক শেখ সুলতান আল কাসেমির আদেশক্রমে ৩৩৩ জন কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে। একইভাবে আজমান, ফুজিরা ও রাস আল খাইমার শাসক যথাক্রমে ১১১, ১৫৩ ও ৪১৭ জন কয়েদিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন।
প্রতিবছর আমিরাতের জাতীয় দিবসে এভাবে বিভিন্ন মামলার আসামীদের মুক্তি দেওয়া। তবে কোন কোন দেশের নাগরিক মুক্তি পান তা উল্লেখ করা হয় না৷
মুক্তি পাওয়া কয়েদিরা জেল অভিজ্ঞতা থেকে নতুন জীবন শুরু করবে। সুনাগরিক হিসেবে পরিবার পরিজন ও সম্প্রদায়ের কাছে ফিরে যাবে। এ জন্যই তাদের মুক্তি দেওয়া হয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে পহেলা ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।
কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
April 28, 2026
সাংবাদিক হাবিবুর রহমান রহমান ফজলুর ঈদুল ফিতরের শুভেচ্ছা
March 17, 2026
অনশনে জুলাই যোদ্ধা রানা, জেলা প্রশাসক এসে ভাঙ্গালেন
October 13, 2025