স্বদেশ মেইল
বিজ্ঞাপন

আইজি ব্যাজ পেলেন মৌলভীবাজারের এএসআই  মোঃ মাহবুবুল আলম

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 6, 2023 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৯ বার

বিশেষ প্রতিনিধি: আইজি ব্যাজ পেলেন মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই  মোঃ মাহবুবুল আলম। ২০২২ সালে পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজ করায় ২০২৩ সালের পুলিশ সপ্তাহে I GP’s Exemplary Good Services Badge বা ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পেলেন তিনি। ৫ জানুয়ারি বৃহস্পতিবার রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে তাঁকে পরিয়ে দেয়া হয় আইজিপি ব্যাজ। ভালো কাজের মানদন্ড বিবেচনা করে মোট ৬টি ক্যাটাগরিতে ৪৫৮ জন পুলিশ সদস্যদের। এএসআই  মোঃ মাহবুবুল আলম এর সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ আব্দুর রাজ্জাক একই পুরস্কার প্ন। আইন শৃংঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকান্ড দিয়ে পুলিশের ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। তাদের অবদানের স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ প্রতিবছর ঐ সকল পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পরিয়ে সম্মানিত করেন। আইন শৃংঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, সামাজিক পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকান্ড দিয়ে পুলিশের ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখায় তাদেরকে পুরস্কৃত করা হয় বলে তারা জানান। এএসআই  মোঃ মাহবুবুল আলম মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হকসহ সকল অফিসার ও ফোর্সদের প্রতি পুরস্কার প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এএসআই  মোঃ মাহবুবুল আলম  ইতোমধ্যে ২০ বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ট এ এস আই নির্বাচিত হয়েছেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *